নিউজটি শেয়ার করুন

বান্দরবা‌নে সেনাবা‌হিনী বিরু‌দ্ধে মিথ্যা অপপ্রচা‌রের প্র‌তিব‌াদ জা‌নি‌য়ে মানববন্ধন

বান্দরবান প্র‌তি‌নি‌ধি:  বান্দরবা‌নে সেনাবা‌হিনী সম্প‌র্কে মিথ্যা অপপ্রচা‌রের বিরু‌দ্ধে তীব্র প্র‌তিব‌াদ জা‌নি‌য়ে মানববন্ধন ক‌রে‌ছে ম্রো সম্প্রদায়।

মঙ্গলবার (১৭ন‌ভেম্বর) সকা‌লে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তম‌ঞ্চের সাম‌নে দাঁ‌ড়ি‌য়ে ক‌য়েকশতা‌ধিক ম্রো সম্প্রদা‌য়ের নারী পুরুষরা এ মানববন্ধন ক‌রে।

এসময় বক্তব্য রা‌খেন ম্রো নেতা মাংকং ম্রো, অৎলাৎ রং ম্রো, মেন রং ম্রো, মাংরাং ম্রো।

তারা বক্ত‌ব্যে ব‌লেন, বাংলা‌দেশ সেনাবা‌হিনীর অক্লান্ত প‌রিশ্র‌মে বান্দরবা‌নে যখন অবকাঠা‌মোগত উন্নয়ণ এবং জনসাধার‌ণের জীবনমান উন্নয়‌ণের দ্বারপ্রা‌ন্তে তখনই কিছু স্বার্থান্বেষী কুচক্রীমহল এ উন্নয়ণ‌কে নস্যাৎ করার প্র‌চেষ্ঠায় লিপ্ত হ‌চ্ছে।

তারা ব‌লেন, সম্প্র‌তি সেনাবা‌হিনী ও ম্রো‌দের জ‌ড়ি‌য়ে স্বার্থা‌ন্বেষী মহল বি‌ভিন্ন প্রিন্ট ও ই‌লেক্ট্র‌নিক মি‌ডিয়ায় চিম্বুক পাহা‌ড়ের চন্দ্র পাহা‌ড়ে ‌ম্রো‌দের ৮শ থে‌কে ১হাজার একর জায়গা দখল ক‌রে পর্যটন কেন্দ্র গ‌ড়ে তুল‌ছে ব‌লে অপপ্রচার চালা‌চ্ছে।

তারা ব‌লেন এ‌টি সম্পূর্ণ বা‌নোয়াট ও মিথ্যা। এসময় তারা এ ধর‌ণের ষড়যন্ত্রকারী‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সরকা‌রের প্র‌তি জোর দা‌বিজানান।

অন্যথায় এ ধর‌ণের ষড়যন্ত্রকারী‌দের বি‌রো‌দ্ধে ক‌ঠোর কর্মসূচী গ্রহ‌ণেরও হুম‌কি প্রদান ক‌রেন ম্রো নেতারা।