নিউজটি শেয়ার করুন

বান্দরবা‌ন বাঘমারা এলাকায় সন্ত্রাসী দুগ্রু‌পের মধ্যে গোলাগু‌লিতে ৬ জন নিহত, গু‌লিবিদ্ধ ২

মিঠুন দাশ, বান্দরবান প্র‌তি‌নি‌ধি: বান্দরবা‌নের রাজ‌বিলার বাঘমারা এলাকায় জেএসএস এর দুগ্রুপের গোলাগু‌লি‌তে জেএসএস সংস্কার এর জেলার সভাপ‌তিসহ ৬জন নিহত হ‌য়ে‌ছে। এসময় গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছেন আ‌রো অন্তত ২ জন। ‌

নিহতরা হ‌লেন, জেএসএস সংস্কার এর জেলার সভাপ‌তি রতন তঞ্চঙ্গ্যা, সহসভাপ‌তি প্র‌জিত চাকমা, সদস্য ডে‌বিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দি‌পেন ত্রিপুরা।

এছাড়া গু‌লি‌বিদ্ধ দুজন হ‌লেন, বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা।

মঙ্গলবার (৭ জুলাই) ভো‌রে সদ‌রের বাঘমারায় এঘটনা ঘ‌টে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, রা‌তে পার্বত্য জনসংহ‌তি স‌মি‌তি (জেএসএস) এর মূল ও সংস্কার এ দুগ্রু‌পের স‌ঙ্গে গুলাগু‌লির ঘটনা ঘ‌টে। এঘটনায় গু‌লি‌তে ‌জেএসএস এর সংস্কার গ্রু‌পের জেলার সভাপ‌তিসহ ৬ জন ‌নিহত হ‌য়ে‌ছে। গু‌লিবিদ্ধ হ‌য়ে‌ছে আ‌রো ২জন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ শ‌হিদুল ইসলাম ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ‌বিষ‌য়ে প‌রে বিস্তা‌রিত বলা যাবে।