নিউজটি শেয়ার করুন

বান্ধবীর জন্মদিনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ: প্রেমের ফাঁদে ফেলে চট্টগ্রাম থেকে যুবককে গ্রেফতার

বান্ধবীর জন্মদিনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ: প্রেমের ফাঁদে ফেলে চট্টগ্রাম থেকে যুবককে গ্রেফতার
প্রতীকী ছবি

সিপ্লাস ডেস্ক: নোয়াখালীর সেনবাগে বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে এক প্রবাসীর স্ত্রীকে (২২) ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার মো. আইমুন ভূঞা (২৬) উপজেলার কাদরা ইউনিয়নের নন্দীরপাড় এলাকার মো. মোস্তফার ছেলে।

এর আগে গতকাল বুধবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ এলাকা থেকে সেনবাগ থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

সেনবাগ থানা সূত্রে জানা যায়, প্রথমে ধর্ষক আইমুনকে এক নারীর প্রেমের ফাঁদে ফেলে পুলিশ। পরে ওই নারীর সঙ্গে সে চট্টগ্রামের সি বিচ এলাকায় বুধবার রাতে দেখা করতে এলে পুলিশ তাকে গ্রেফতার করে।

সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় ফাহাদকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন নির্যাতিত গৃহবধূ। ওই মামলার ৩ নম্বর আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২০ আগস্ট রাত ৯টার দিকে ভুক্তভোগী গৃহবধূ তার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যান। জন্মদিনের কেক কাটার পর স্থানীয় লেদু মিয়ার ছেলে ফরহাদের নেতৃত্বে ৫-৭ জন ওই বাড়িতে আসেন। এ সময় তারা অনুষ্ঠানে আসা গৃহবধূর সঙ্গে রাজন নামে এক যুবকের সম্পর্ক আছে বলে অভিযোগ তুলে তাদের ফরহাদের বিল্ডিংয়ে নিয়ে আটক করে।

একপর্যায়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। রাজন চাঁদা দিতে অস্বীকার করে বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করলে কিছুক্ষণ পর রাজনকে ছেড়ে দেওয়ার জন্য ফোন এলে তারা রাজনকে ছেড়ে দেয়। কিন্তু গৃহবধূকে আটকে রেখে কুপ্রস্তাব দেওয়া হয়।

তাতে রাজি না হওয়ায় রুমের দরজা বন্ধ করে ফরহাদ জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ সময় তার সাঙ্গপাঙ্গরা বাহিরে পাহারা দেয় বলে জানা যায়। পরে গত ২৩ আগস্ট দুপুরে এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here