সিপ্লাস ডেস্ক: বাফা কর্তৃক গঠিত “সহায়তা তহবিল” এ সংগৃহীত অর্থ থেকে প্রজেক্ট-১ এর মাধ্যমে ৭৬,৭২২/
বিজিসি ট্রাষ্ট ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট – বিবিএ, সিএসই, এলএলবি, ফার্মাসি ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট এবং একাডেমীর মধ্যে যারা আর্থিক অসচ্ছলতায় আছে এবং যারা বাফার ডাকে সাড়া দিয়ে প্রতিনিধিদলের সাথে যোগাযোগ করেছে সেসকল ছাত্র-ছাত্রীদেরকে অত্যন্ত গোপনে বাফা সংগৃহীত ফান্ড থেকে বিকাশের মাধ্যমে “স্মাইল গিফট” হিসেবে প্রদান করা হয়েছিলো। উক্ত বিতরণ কার্যক্রম সংগঠনের ভিপি হাসনাইন চৌধুরী আসিফ একজন ছাত্রীকে বিকাশে প্রদানের মাধ্যমে উদ্বোধন করেন!
করোনার এই মহাদূর্যোগে বিজিসি পরিবার ও অসহায় BGCTUBian দের পাশে দাঁড়াতে ও থাকতে BGCTUB FBA ALUMNI ASSOCIATION (BFAA) বদ্ধপরিকর এবং এই যাত্রা অব্যাহত রাখতে তখন বাফার জিএস মোঃ তানভীর উদ্দিন চৌধুরী “প্রজেক্ট-২” এর মধ্যমে বিজিসি পরিবার (সাপোর্টিং স্টাফ) দের মধ্যে বিতরণ শুরু করবেন বলে সংগঠনের পক্ষ হতে হতে ঘোষানা দিয়েছিলেন। যা আজ বিজিসি ট্রাষ্ট ইউনিভার্সিটির সাপোর্টিং স্টাফ দের মধ্যে বিকাশের মাধ্যমে ৩৬৭৫৮/বিতরননের মধ্যে দিয়ে শেষ করা হয়। এই নিয়ে বাফা থেকে সর্বমোট ১,১৩,৪৮০/ এক লক্ষ তের হাজার চারশত আশি টাকা বিতরণ করা হয়।
বাফা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সম্মানিত সেক্রেটারি সুভজিত ঘোষ পিমু এমন একটি মানবিক উদ্দ্যেগ বাস্তবায়নে যারা সহায়তা, সময় ও পরিশ্রম দিয়েছেন; বিশেষ করে ট্রেজেরার তারিকুল ইসলাম চৌধুরী, এসিট্যান্ট ট্রেজারা রাফিকুল রাফি, এজিএস ইফতেখারুল ইসলাম চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারি মুমিনুর রশিদ এসিটেন্ট অর্গানাইজিং সেক্র: সাজ্জাদ সিকদার, অফিস সেক্রেটারি সাখাওয়াত আল রিয়েল সাকিল সহ সবাইকে বাফা পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বাফা সহায়তা তহবিল “স্মাইলি গিফট বিতরন কার্যক্রম সমাপ্ত ঘোষানা করেন।
এই ধরনের মানব কল্যানকর প্রজেক্ট নিয়ে প্রতিষ্ঠানের অসহায় ছাত্র ও সহকারী স্টাফ দের পাশে দাঁড়নোয় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডীন এবং রেজিস্টার মহোদয় বাফা কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন!







