নিউজটি শেয়ার করুন

বাবুনগরীর মরদেহ ফটিকছড়ি থেকে হাটহাজারীর পথে

হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা গেছেন

সিপ্লাস ডেস্ক: অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে হেফাজতের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরীর মরদেহ ফটিকছড়ি থেকে হাটহাজারীতে নিয়ে আসা হচ্ছে। বিশ্বস্থ সূত্রে জানা গেছে, আজ রাত এগারোটায় হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গনে আল্লামা বাবুনগরীর জানাযার নামাজ শেষে হেফাজতের প্রয়াত সাবেক আমীর আল্লামা আহমদ শফি(দাঃবা)র কবরের পাশেই জুনাইদ বাবুনগরীকে দাফন করা হবে।

যদিও ফটিকছড়ি থেকে লাশ হাটহাজারীতে নিয়ে আসা হবে জানলে স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিন্তু বাবুনগর মাদ্রাসার মাইকে মহিবুল্লাহ বাবুনগরীর পক্ষে স্থানীয়দের শান্ত হতে আহ্বান জানানো হয়। সাথে এ ও আস্বস্থ করা হয় যে, হাটহাজারীতে জানাযা শেষে মরদেহ পুনরায় ফটিকছড়িতে দাফনের জন্য ফেরত নিয়ে যাওয়া হবে। এই ঘোষণার পর স্থানীয়রা শান্ত হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here