নিউজটি শেয়ার করুন

‘বাবু খাইছো’ এবার হিরো আলমের কণ্ঠে

সিপ্লাস ডেস্ক: ‘বাবু খাইছো’ নিয়ে এবার গান গাইলেন হিরো আলম। তার গানের শিরোনাম ‘ডেটিং এ যখন তুমি আমি যাই, তুমি বলো- নানা নানা না’।

প্রযোজনা প্রতিষ্ঠান এমওএম মিউজিক থেকে গানটি প্রকাশ হচ্ছে। তবে ইতোমধ্যে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অনেকেই তার গানের ভিডিও ফেসবুকে পোস্ট করছেন।

এ বিষয়ে হিরো আলম বলেন, ‘আমার ইচ্ছা ছিল, আমি বড় সুপার স্টার হবো, তাই হয়েছি। এবার ইচ্ছা হলো, আমি গান গাইব। সেটাও করলাম। দর্শকদের গানটি ভালো লাগবে।’