নিউজটি শেয়ার করুন

বামপন্থিদের রক্তের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে: যুবমৈত্রী

সিপ্লাস ডেস্ক: ২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপি-জামাত জোট সরকার বিরোধী আন্দোলনে তৎকালীন সাম্প্রদায়িক চারদলীয় জোটের সশস্ত্র সন্ত্রাসীদের হাতে নিহত শহীদ রাসেল আহমেদ খানের চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা নগরীর নিউমার্কেট মোড়স্থ সংগঠনের দোস্ত বিল্ডিং কার্যালয়ে বুধবার বিকালে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির উদ্দ্যেগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুবমৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির সহ সভাপতি ডা: মো: মহসিন ।

শহীদ রাসেল স্মরণে ১ মিনিট নীরবতা পালন শেষে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ যুবমৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া, যুব নেতা পারভেজ রায়হান, বাংলাদেশ ছাত্র মৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের এই দিনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নির্মম প্রহার, গুলি আর ইটপাটকেল নিয়ে মেতে উঠে রক্তের হোলি খেলায়।

বক্তারা বলেন , বামপন্থিদের রক্তের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে গিয়ে অনেক নেতাকর্মী প্রাণও দিয়েছেন। তারপরও আমরা আদর্শ ও চেতনা থেকে এক বিন্দুও সরবোনা । শহীদ রাসেল এর চেতনা বাস্তবায়ন করতে হলে সাধারণ শান্তি প্রিয় জনগণকে সাথে নিয়ে সাম্প্রদায়ীক শক্তির বিরূদ্ধে লড়াই চালিয়ে যেতে , সাম্প্রদায়ীক শক্তির সঙ্গে সরকারের আপোষকামীতার বিরূদ্ধেও রূখে দাঁড়াতে হবে, মাদকের সর্বগ্রাসী আগ্রাসন, ধারাবাহিক ধর্ষণ, হত্যা, সহিংসতা, দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি , দূর্ণীতি, রাজনৈতিক দূর্বৃত্তায়ন রুখে দিতে যুব সমাজকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের চালিয়ে যেতে হবে।

বক্তারা আরো বলেন , সমালো ও অগ্রগতির পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। যা সরকারের গৃহিত ও অর্জিত সকল সাফল্যকে ম্লান করে দেবে। তাই দ্রুত বিচারের মাধ্যমে শাস্তির নিশ্চয়তার বিধান করে নারী নির্যাতন বন্ধ করতে হবে এবং এই সাথে মাদকের আগ্রাসনও বন্ধ করতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন নীতি চলমান রাখতে হলে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সাধারণ জনগণের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।