Site icon CPLUSBD.COM

বায়েজিদে ধারালো কিরিচসহ যুবক গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বায়েজিদে অস্ত্র নিয়ে মহড়া দেয়ার সময় আনোয়ারুল করিম জিসান (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।

শুক্রবার(২৮মে) বিকেলে ডোবারপাড় তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয় বলে শনিবার নিশ্চিত করে পুলিশ।

গ্রেফতারকৃত জিসান ফেনীর দাগনভুঞা থানার মাতুভুইয়া বেকেরবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে। সে বায়েজিদ এলাকার ডেবারপাড় আকবর মিয়ার কলোনিতে থাকতো।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জমান  জানান, এলাকায় আধিপত্য বিস্তার করতে ধারালো কিরিচ নিয়ে মহড়া দেয়ার সময় জিসানকে গ্রেফতার করা হয়। এসময় তার হাতে থাকা ২৬ ইঞ্চি কাঠের বাট যুক্ত লোহার তৈরি একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।