নিউজটি শেয়ার করুন

বারকোড ক্যাফে, বীর চট্টলা, বারগুইচ টাউন, মেজ্জান হাইলে আইয়ুন বন্ধ ঘোষণা

বারকোড ক্যাফে, বীর চট্টলা, বারগুইচ টাউন, মেজ্জান হাইলে আইয়ুন সহ তাদের সহযোগী সব রেস্টুরেন্ট আজ শুক্রবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মঞ্জুরুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্টে আরো উল্লেখ করেন- ‘আমার মনে হয় সব রেস্টুরেন্ট মালিকদের উচিৎ অবশ্যই অবশ্যই রেস্টুরেন্ট বন্ধ ঘোষণা করা। সব রেস্টুরেন্ট মালিককে রিকুয়েস্ট করছি একটুও সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব রেস্টুরেন্ট বন্ধ করে দিন। আমরা রেস্টুরেন্ট খোলা রাখা মানে অন্যদেরকে বাসা থেকে বের হতে উৎসাহিত করা।’

সিপ্লাসকে মুঠোফোনে প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মঞ্জুরুল হক বলেন, এটা আমার ব্যবসার জন্য বিশাল দুর্যোগ। প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কর্মীদের সবার বেতন ও নানা সুযোগ-সুবিধা আমাকে দিতে হচ্ছে। তারপরও সম্মানিত গ্রাহক ও সবার কথা মাথায় রেখে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।