Site icon CPLUSBD.COM

বারৈয়ারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে ছিটকে পড়লো পিকআপ

মিরসরাই উপজেলার বারৈয়ারহাটে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ছিটকে পড়ে গেলে চালক গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) সকালে বারৈয়ারহাট-ফেনী সড়কের ধুমঘাট ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

আহত ওই পিকআপ চালকের পরিচয় জানা যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. সোহেল সরকার  বলেন, ওই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।