সিপ্লাস প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাট এলাকায় পিকআপের ধাক্কায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছে।
পুলিশ নিহত ব্যক্তিকে ভিক্ষুক বলে জানালেও পরিচয় জানাতে পারেনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বারৈয়ারহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। রাত ৯টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বলেন, মিরসরাই উপজেলার বারৈয়ারহাট বাজারে পিকআপের ধাক্কায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি গুরুতর আহত হন। রাত ৯টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই লোক ভিক্ষুক বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।








