নিউজটি শেয়ার করুন

বার্সেলোনা ছাড়লেন মেসি

সিপ্লাস ডেস্ক: দীর্ঘ ২০ বছর পর বার্সেলোনা ছাড়ছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি।

বৃহস্পতিবার রাতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এ খবর।

মূলত, স্প্যানিশ লা লিগার নিয়ম অনুযায়ী অর্থনৈতিক জটিলতার কারণে মেসির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করতে পারছে না বার্সেলোনা। তাই এখন ফ্রি এজেন্ট খেলোয়াড় হয়ে গেছেন মেসি। অর্থাৎ এখন কোনো ট্রান্সফার ফি ছাড়াই যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন মেসি।

আর এ সম্ভাবনায় এরই মধ্যে উঠে এসেছে বেশ কয়েকটি ক্লাবের নাম।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে ইংল্যান্ড, ইতালি বা ফ্রান্সের ৪টি ক্লাবের মধ্যে যেকোনো একটিতে যেতে পারেন মেসি। এ তালিকায় সবার আগে রয়েছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (প্যারিস সেইন্ট জার্মেই) নাম।

গত জুনে মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে আগ্রহ প্রকাশ করে এসেছে ক্লাবটি।

পিএসজির পরই আসছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির নাম। কেননা গতবছর মেসিকে কেনার জন্য ৭০০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করার আগ্রহ দেখিয়েছিল তারা। সূত্র : মার্কা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here