সিপ্লাস প্রতিবেদক: নগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকা থেকে ছোরাসহ মো ফারুক (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার(৬মে) গ্রেফতারকৃত ফারুকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার রাতে বালুচরার কাশেম ভবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক ওই এলাকার মো দুলালের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই)শেপু বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুচরা থেকে একটি ছোরাসহ একজনকে গ্রেফতার করা হয়। পরে তাকে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।








