নিউজটি শেয়ার করুন

বাশঁখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড ১৯ টিকাদান কেন্দ্র উদ্বোধন

জসীম উদ্দীন, বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রাম বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড ১৯ টিকাদান কেন্দ্রের উদ্বোধন  করা হয়েছে।

রোববার(৭ ফেব্রুয়ারি) সকালে বাঁশখালীর করোনা ভাইরাসে আক্রান্ত  প্রথম ডাক্তার আসিফুল হক সর্ব প্রথম এই টিকা গ্রহণ করেন। পরে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবের পরিতোষ বডুয়া গ্রহন করেন।

এতে উপস্থিত ছিলেন অর্থ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের চৌধুরী,বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী,বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আকতার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার, যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চেীধুরী, এডভোকেট তোফাইল বিন হোসাইন, সিনিয়র স্টাফ নার্স,সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী মানুষ।

করোনা টিকা গ্রহনের পর বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এর পরিতোষ বড়ুয়া তার অনুভূতি প্রকাশ করে সাংবাদিকদের জানান, ইচ্ছা ছিল প্রথম টিকা টি আমি নিবো। করনোকালীন সময়ে অনেক কষ্ট করে নমুনা সংগ্রহ করেছি সব কিছুর ফসল আজ পাচ্ছি। সবার আর্শিবাদে করোনা প্রথম সারির যোদ্ধা হিসাবে করোনা ভ্যাকসিন নিলাম। আমি সুস্থ আছি।