নিউজটি শেয়ার করুন

বাসযাত্রীর জুতায় ৮০ হাজার মার্কিন ডলার

নাটোরে যাত্রীবাহী বাসে যাত্রীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে ডিবি পুলিশ। জুতার মালিক দুই যুবককে আটক করা হয়েছে।

আটক বাসযাত্রীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবার আলমপুর গ্রামের প্রয়াত ফরিদ আহমেদের ছেলে রাসেল (২৫) এবং একই এলাকার তোতা মিয়ার ছেলে মইনুদ্দিন (২৭)।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈকত হাসানের নেতৃত্বে শহরের বনবেলঘড়িয়ার পশ্চিম বাইপাস এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়।

ওই দুই যুবক ভারত থেকে ডলার সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে দেশে ফেরেন। ঢাকায় নিয়ে বিক্রি করার জন্য এই ডলারগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।