সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি বাসায় গিয়ে টিকা দেওয়ার ঘটনায় জড়িত চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বিষু দে নামের এক স্বাস্থ্যকর্মীকে চাকরিচ্যুত করেছে। পাশাপাশি এ ঘটনা তদন্তে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের কমিটি।
গণমাধ্যমে এ তথ্য জানান চট্টগ্রাম সিটি করপোরশেনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আক্তার।
তিনি বলেন, অভিযুক্ত স্বাস্থ্যকর্মী বিষু দে চুক্তি ভিত্তিক চাকরি করতেন। তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এ ব্যাপারে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি বাসায় ভেতর টিকা গ্রহণের ঘটনা ঘটে। খোদ বাসার ভেতর টিকা গ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পর পুলিশ ওই যুবককে আটক করে। নগরের খুলশী থানার জাকির হোসেন রোডের বাই লেইনের একটি অভিজাত বাসা থেকে রোববার (৮ আগস্ট) মধ্যরাতে আটক করা হয় টিকাগ্রহণকারী এমডি হাসানকে। তিনি খুলশীর জাকির হোসেন রোডের বাইলেনে পিএডিএল গার্ডেনিয়া ভবনের বাসিন্দা।








