নিউজটি শেয়ার করুন

বাসায় টিকা গ্রহণের পর ফেসবুকে পোস্ট, মধ্যরাতে আটক

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি বাসায় ভেতর টিকা গ্রহণের ঘটনা ঘটেছে। খোদ বাসার ভেতর টিকা গ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পর পুলিশ ওই যুবককে আটক করে।

নগরের খুলশী থানার জাকির হোসেন রোডের বাই লেইনের একটি অভিজাত বাসা থেকে রোববার (৮ আগস্ট) মধ্যরাতে আটক করা হয় টিকাগ্রহণকারী এমডি হাসানকে।

খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, হাসান খুলশীর জাকির হোসেন রোডের বাইলেনে পিএডিএল গার্ডেনিয়া ভবনের বাসিন্দা।

তিনি ফেসবুকে পোস্ট এবং স্ট্যাটাস দেওয়ার পর বিষয়টি গোয়েন্দা সংস্থা, পুলিশ ও স্বাস্থ্যবিভাগের নজরে আসলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়। তবে পরবর্তীতে তার আইডি থেকে সেই পোস্ট সরিয়ে নেয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান জানান, ‘মো. হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার জিজ্ঞাসাবাদে এক ব্যাংকারের নাম বলেছে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এর সাথে যারাই জড়িত থাকবে, তাদের আটক করা হবে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here