সিপ্লাস প্রতিবেদক: করোনা কালীন সময়ে দেশের দূর্যোগ মূহুর্তে এক মাসের ভাড়া বকেয়া রাখায় গার্মেন্টস কর্মী ফাতেমা আক্তার ও তার স্বামীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যের বিরুদ্ধে।
সোমবার(২২ডিসেম্বর) এঘটনা ঘটে।
এ বিষয়ে খুলশি থানায় অভিযোগ করেছেন গার্মেন্টস কর্মী ফাতেমা আক্তার।
অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় ই/ ৩৪ এ দীর্ঘদিন ধরে স্বামী সন্তান সহ ভাড়া থাকেন গার্মেন্টস কর্মী ফাতেমা আক্তার। দেশে করোনা কালীন সময়ে গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার কারনে ২ মাসের ভাড়া বকেয়া পড়ে গার্মেন্টস কর্মী ফাতেমা আক্তারের। পরবর্তীতে সরকারি সাধারণ ছুটি স্থগিত হওয়ার হওয়ার পর অন্য একটি গার্মেন্টসে চাকরি নেন ফাতেমা আক্তার। এরই মধ্যে গার্মেন্টসের বেতন দেরীতে হওয়ায় ভাড়া গত কয়েক মাস যাবত মার ধরের ভয়ভীতি প্রদর্শন অশালীন গাল মন্দ করে আসছে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্য মাসুদ।
সোমবার গার্মেন্টস কর্মী ফাতেমা আক্তারের বেতন হওয়ায় গার্মেন্টস থেকে ফিরেই বাসা ভাড়া দিতে গেলে কত টাকা এনেছে জিজ্ঞেস করে আর,এন,বি সদস্য মাসুদ। মোট বকেয়া সহ সর্বমোট ৬,হাজার ৫০০ টাকার মধ্যে ৪,হাজার টাকা এনেছে বলে জানায় গার্মেন্টস কর্মী ফাতেমা। এই কথা শুনে আর,এন,বি সদস্য মাসুদ ফাতেমা আক্তারকে গলা ধাক্কা দিয়ে সরিয়ে তার রুমে গিয়ে ফাতেমা আক্তারের স্বামী মোস্তাফিজুর রহমানকে লাঠি দিয়ে বেদম প্রহার করে। এক পর্যায়ে ফাতেমা ও তার স্বামীর আর্তচিৎকারে আশেপাশের লোকজন এসে মাসুদের হাত থেকে তাদের উদ্ধার করে।
এদিকে একই বাসার বিভিন্ন ভাড়াটিয়ারা ও আশেপাশের অন্যান্য লোকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মাসুদের পরিবার এখানে না থাকলেও মাসুদ একটি রুমে একা থাকে এবং বিভিন্ন সময় বাহিরের থেকে অপরিচিত মেয়ে মানুষ এনে রাত্রি যাপন করা সহ বাসার বিভিন্ন মহিলা ভাড়াটিয়াকে কু প্রস্তাব দেয় আর,এন,বি সদস্য মাসুদ।
অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন খুলশী থানার এএসআই ইউসুফ। তিনি অভিযোগটি তদন্ত করে দেখছেন বলে জানান।








