নিউজটি শেয়ার করুন

বাসের ধাক্কায় পটিয়ায় বৃদ্ধসহ আহত ৫

পটিয়া প্রতিনিধি: যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় পটিয়ায় বৃদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বৃদ্ধ মো. শামসুদ্দিন (৬৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার জিরি ইউনিয়নের উত্তর কৈয়গ্রাম এলাকার বাসিন্দা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের ভেল্লাপাড়া এ ঘটনা ঘটে।

তবে অন্যদের নাম জানা সম্ভব হয়নি।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ সিরাজুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম ছেড়ে আসা পটিয়ামূখী যাত্রীবাহী বাসের (চট্টগ্রাম চ-০৫-০০৪০) ধাক্কায় পথচারী বৃদ্ধ আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বাসটি আটক করা হয়েছে। পথচারীকে বাচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।