সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর টাইগারপাসে বাসের ধাক্কায় মো. আল আমিন (৪০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন চাঁদপুর জেলার কচুয়া থানার দুর্গাপুরের নুরুল ইসলামের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, পোশাক কারখানায় যাওয়ার পথে টাইগারপাস মোড়ে বাসের ধাক্কায় তার মৃত্যু হয়।








