Site icon CPLUSBD.COM

বাসের সঙ্গে সংঘর্ষে বরযাত্রীর গাড়ি, প্রাণ গেল ৯ জনের

শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভুইয়া জানান, শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার ষোলঘরে এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই শিশু, দুই নারী ও চারজন পুরুষ রয়েছে বলে পুলিশ জানালেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি।

ওসি বলেন, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকশার থেকে বরযাত্রী বহরের সঙ্গে কেরানীগঞ্জের কামরাঙ্গীচর যাচ্ছিল মাইক্রোবাসটি।

“পথে মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে হলে এ দুর্ঘটনা ঘটে।“

নিহতদের লাশ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আর বাস ও মাইক্রোবাসের আহত চার যাত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বাস ও মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।