নিউজটি শেয়ার করুন

বাস-ট্রাক সংঘর্ষে আহত ৯

সিপ্লাস প্রতিবেদক: আনোয়ারায় পোশাক শ্রমিক বহনকারী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৯ জন আহত হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের তৈলারদ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- রোজিনা আখতার (২৫), হাবিবা আখতার (১৮),  জাহানারা বেগম (২৪),  চম্পা দাশ (২৪), নিলু মজুমদার (৩০), খোরাই জান্নাত (২৩), মো. ইকবাল (৩৪), বিলকিস বেগম (৩২) ও মনোয়ারা বেগম (২৭)।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বলেন, আনোয়ারায় বাস ও ট্রাকের মুখোমেুখি সংঘর্ষে নয়জন পোশাক শ্রমিক আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই কোরিয়ান ইপিজেডের পোশাক শ্রমিক।