নিউজটি শেয়ার করুন

বাহারচরা ইউনিয়নে মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ বিতরণ সম্পন্ন

বাশঁখালী প্রতিনিধিঃ বাঁশখালী উপজেলার ৪নং বাহারচরা ইউনিয়নে করোনা সংকটে দুর্দশাগ্রস্থ মানুষের মধ্যে মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষ থেকে ৮১০ আটশত দশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। 

শুক্রবার(৭আগস্ট) ট্রাস্টের সদস্য সচিব ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মুজিবুর রহমানের তদারকিতে প্রতিনিধিদল ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৪নং বাহারচরা ইউনিয়নের আগামী দিনের স্বপ্নসারথি, সাবেক তুখোড় ছাত্রনেতা জসিম উদ্দিন চৌধুরী খোকন, সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আবু আহমদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাঈনুদ্দীন চৌধুরী, পাঠাগার বিষয়ক উপ-সম্পাদক মুহাম্মদ মুছা চৌধুরী, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক রায়হান উদ্দীন, মোঃ এনামুল হক, কামরুল হাসান নাছিম, জিয়াউদ্দিন বাবুল, জুনাইদ মোহাম্মদ রিটন, জাহাঙ্গীর আলম সহ প্রমূখ।