নিউজটি শেয়ার করুন

বাহারছড়া পুলিশের হাতে শিশুসহ ৫ মালয়েশিয়াগামী রোহিঙ্গা আটক

ফের সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকা থেকে শিশুসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী বলেন, ভোর রাতে নোয়াখালী পাড়া এলাকা থেকে সমুদ্রপথে ট্রলার যোগে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন খবরে উপকূলবর্তী ওই এলাকায় অভিযান চালিয়ে শিশু সহ ৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে কুতুপালং শরনার্থী ক্যাম্পে শিশুসহ ৪ জন, জামতলি ক্যাম্পের ১জন। এর আগে গত ১১ ফেব্রুয়ারি অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ১৩৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিনের দক্ষিণে পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। এ পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়াও জীবিত উদ্ধার করা হয় ৭৩ জনকে। এ ঘটনায় ১৯ জন দালালকে অভিযুক্ত করে থানায় মামলা করেছে কোস্টগার্ড।