সিপ্লাস ডেস্ক: বান্দরবানের লামা উপজেলায় সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈল্ল্যারচর নামক স্থানে বাড়ির উঠানে খেলার সময় গলায় ওড়না পেঁচিয়ে স্বর্ণা মনি (৯) নামে এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় এই ঘটনা ঘটে।
নিহত লামা সদর ইউনিয়নের বৈল্ল্যারচর গ্রামের গোনার আগা পাড়ার আবুল কাসেমের মেয়ে ও হ্লাচ্ছাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
লামা সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লামা থানার এসআই আবু হানিফ বলেন, শিশুটির মৃত্যু হয়েছে। লাশের প্রাথমিক সুরতহালও করা হয়েছে। নিহত শিশুর মা পারভীন আক্তার কান্না করে জানান, একবছর আগে তার ২ বছরের আরেক ছেলে খালেদ বিন ওয়ালিদ পানিতে ডুবে মারা গেছে।








