নিউজটি শেয়ার করুন

বাড়ির পাশে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিপ্লাস ডেস্ক: রাঙামাটির নানিয়ারচরে বাড়ির পাশে খেলার সময় পানিতে ডুবে আপন চাকমা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু আপন চাকমা স্থানীয় কোলোমনি চাকমার একমাত্র ছেলে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকালে উপজেলার বিহারপাড়াস্ত চেঙ্গী নদীর পানিতে ডুবে মারা যায় সে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকাল সাড়ে ৫টায় শিশুটি বাড়ির পাশে খেলতে খেলতে চেঙ্গী নদীতে তলীয়ে যায়। এসময় তার মৃত্যু হয়।