Site icon CPLUSBD.COM

বাড়ি বাড়ি গিয়ে যুবকদের ত্রান বিতরনে এলাকায় স্বস্তি

রামু প্রতিনিধি: দেশে বিদ্যমান ক্রান্তিকালে জনসচেতনতা এবং জনসেবার অংশ হিসাবে বিভিন্ন সেবামূলক কার্য সম্পাদন করে যাচ্ছে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের জাতীয়তাদল বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন।

মঙ্গলবার (৩১মার্চ) সকাল ৮ থেকে কচ্ছপিয়ার ৯ টি ওয়ার্ডে বাড়ী বাড়ী গিয়ে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। যার কারনে এলাকায় কিছুটা হলেও স্বস্তি নেমে এসেছে বলে সাধারন মানুষের ধারনা। প্রথম দিনে এ খাদ্যশস্য ইউনিয়নের ৩শ অসহায় পরিবার পাবে চাউল, তৈল,ডাল,আলু,পিয়াজ,সাবানসহ একটি প্যাকেজ।

কচ্ছপিয়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে কক্সবাজারের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের পক্ষে এ খাদ্য সামগ্রী হতদরিদ্রদের হাতে তোলে দেওয়া হয়।

কচ্ছপিয়া জাতীয়তাবাদী পরিবারের সদস্য রেজাউল করিম টিপু,তৌহিদুল ইসলাম, আবেদীন, সদস্য সচিব শামসুল আলম শাহীন, যুগ্ন আহ্বায়ক জিয়াউল হক রাসেল,সদস্য জয়নাল আবেদীন। কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসাইন শাহীন, নেতা কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে এসব খাদ্যশস্য বিতরণ করেন।

উল্লেখ্য যে কচ্ছপিয়া জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে ছিটানো মাক্স বিতরণ কার্যক্রমসহ জনসেবামূলক কাজ করে যাচ্ছে। এছাড়াও দেশের এই চলমান সংকটে অতীতের ন্যায় সকল দূর্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার কচ্ছপিয়া শাখা সাধারণ মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।