কেরানিহাট-বান্দরবান সড়কের বাইতুল ইজ্জত এলাকায় মাহেন্দ্র গাড়ি উল্টে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহতের নাম রহিম বক্স (৮০) । তিনি বান্দরবানের লামার মৃত মনসুর আলীর ছেলে।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে কেরানিহাটের বাইতুল ইজ্জত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, লামা থেকে একটি মাহিন্দ্রা পরিবহন কেরানিহাট এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ওই পরিবহনে থাকা রহিম বক্স গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

