সিপ্লাস প্রতিবেদক: বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকার জাকির স্টোরের সত্বাধিকারী ৩৮ বছর বয়সী মোহাম্মদ দিদারুল ইসলাম গত ১৩ জুলাই ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে এখনো ফিরেনি।
এদিকে তার স্ত্রী ফরজানা আক্তার তার তিন কন্যা সন্তান নিয়ে পুলিশ ও র্যাবের কাছে গিয়ে সাধারণ ডায়েরী করার পরও কোনরকম খোঁজ পাচ্ছেনা এই ব্যবসায়ীর।
শনিবার( ১৮ জুলাই) নিখোঁজের পাঁচদিন পর সিপ্লাস অফিসে এসে স্বামী মোহাম্মদ দিদারুল ইসলামের খোঁজ পেতে প্রশাসনসহ সকলের কাছে আকুতি জানান।
ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে জানিয়েছে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার।

কোন সুহৃদ ব্যাক্তি তার খোঁজ পেলে বায়েজিদ থানায় কিংবা ০১৮৩২৫৭৯০৮৮ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছে তাঁর পরিবার।
এব্যাপারে বায়েজিদ বোস্তামী থানায় করা সাধারণ ডায়েরীতে(জিডি নং ৬২৫ তাং ১৪/০৭/২০২০ইং) উল্লেখ করা হয়েছে ব্যবসায়ী দিদারুল ইসলাম বায়েজিদ বোস্তামী থানাধীন জহির স্টোর, নাসিরের বিল্ডিং ৪র্থ তলার রুম নং ৪এ গিয়ে আর ফেরেন নি।
তিনি লোহাগাড়া উপজেলার হোসেন আলী মাঃ পাড়ার মৃত আক্তার আহমেদের ছেলে।
তিনি নিখোঁজ হওয়ার সময় মুখে দাড়ি ছিল। উচ্চতা ৫ফুট ৬ইঞ্চি, মুখ মন্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা, পরনে ছিল পেষ্ট কালারের সার্ট ও লুঙ্গি।
তার বয়স ৩৮ বছর।








