সিপ্লাস প্রতিবেদক: নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং পিচ্চি বাবু গ্রুপের ৩ সদস্যকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি নকল পিস্তল ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে।
রবিবার(৮ আগস্ট) র্যাব ৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জানানো হয়েছে।
আটককৃতরা হলো-মো. আব্দুল হালীম(২৩), মো. গিয়াস উদ্দিন(২৪) ও মো. জুয়েল হোসেন(২০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কিশোর গ্যাং সদস্যদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পিচ্চি বাবু গ্রুপের সদস্য এবং দীর্ঘদিন যাবৎ তারা নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে।








