Site icon CPLUSBD.COM

বায়েজিদে গার্মেন্টেসের চোরাই মালামালসহ আটক ৫

বায়েজিদে গার্মেন্টেসের চোরাই মালামালসহ আটক ৫
সিপ্লাস প্রতিবেদক: বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মক্কা ওয়াশিং এন্ড ডাইং ফ্যাক্টরী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাইকৃত গার্মেন্টেসের মালামালসহ মোঃ হারুন (২৮), মোঃ শুক্কুর হোসেন (৩৩), মোঃ সেলিম (৫০) ও মোঃ আবদুর রহিম সুমন (২৪) কে আটক করে পুলিশ।
সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ হারুন (২৮), পিতা- মোঃ ফারুক, সাং- পাহাড়তলী, থানা- পাহাড়তলী, বর্তমানে- গ্রীণভ্যালী আ/এ, থানা- বায়েজিদ বোস্তামী, মোঃ শুক্কুর হোসেন (৩৩), পিতা- আবুল হোসেন, সাং- আরেফিন নগর, আকতার কলোনী, থানা- বায়েজিদ বোস্তামী, মোঃ সেলিম (৫০), পিতা- মোঃ মোবারক আলী, সাং- বাংলাবাজার, ফোরমেন কলোনী, থানা- বায়েজিদ বোস্তামী, মোঃ আবদুর রহিম সুমন (২৪), পিতা- মৃত আহম্মদ সবুর, সাং- সুবনন্দী, থানা- পটিয়া, বর্তমানে- শ্যামলছায়া জাফর সাহেবের বাড়ী, থানা- বায়েজিদ বোস্তামী, এবং কাজল (৪০), পিতা- আব্দুল হক, সাং- সেগুন বাগান, মুক্তিযোদ্ধা মার্কেট, থানা- খুলশী, জেলা- চট্টগ্রাম।
মামলা সুত্রে জানা যায়, মামলার বাদী মোঃ মজিবুর রহমান (৪৮) জানান যে, গত ২৫ সেপ্টেম্বর দুপুর আনুমানিক দুইটার সময় অভিযুক্ত মোঃ হারুন (২৮) ও মোঃ শুক্কুর হোসেন (৩৩) দ্বয়কে মামলার বাদী মোঃ মজিবুর রহমান (৪৮) বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মক্কা ওয়াশিং এন্ড ডাইং ফ্যাক্টরী থেকে ১,৮০০ পিস প্যান্ট ওয়াশিং শেষে পটিয়া থানাধীন শান্তিরহাট সান ফ্যাশন নামীয় গার্মেন্টেসে পাঠান। সান ফ্যাশন ফ্যাক্টরীতে ১,০০০ পিস প্যান্ট বুঝিয়ে দিলে সান ফ্যাশন ফ্যাক্টরী কর্তৃপক্ষ বাদীকে ৮০০ পিস প্যান্টের জন্য ফোন করেন। তখন বাদী অভিযুক্ত ব্যক্তিদ্বয়কে তার ফ্যাক্টরীতে আসতে বলে। অভিযুক্ত ব্যক্তিদ্বয় ফ্যাক্টরীতে আসলে বাদী তাদের কে উক্ত ৮০০ পিচ প্যান্ট কোথায় জিজ্ঞাসা করে, তারা জানান মোঃ সেলিম (৫০) ও মোঃ শুক্কুর হোসেন (৩৩) এর প্ররোচনায় ৮০০ পিচ প্যান্ট সান ফ্যাশন ফ্যাক্টরীতে নিয়ে যাওয়ার সময় কাজল(৪০) সহ অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি কাছে অসৎ উদ্দেশ্যে বিক্রয় করে দিয়েছে। বাদীর উক্ত অভিযোগের প্রেক্ষিতে বায়েজিদ বোস্তামী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা বায়েজিদ বোস্তামী থানার এসআই মোঃ আজহারুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টেক্সটাইল মক্কা ওয়াশিং এন্ড ডাইং ফ্যাক্টরী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হারুন (২৮), মোঃ শুক্কুর হোসেন (৩৩), মোঃ সেলিম (৫০) ও মোঃ আবদুর রহিম সুমন (২৪) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্যর ভিত্তিতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালানা করে কাজল (৪০) কে গ্রেফতার করতঃ তার দেওয়া স্বীকারোক্তী মতে বাকলিয়া থানাধীন মিঞাখান নগর মেট ফ্যাক্টরী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে আরও চোরাইকৃত ৭২৫ পিচ প্যান্ট উদ্ধার করেন।