সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার চক্রেসো কানন আবাসিক এলাকা থেকে ফারজানা খানম (২২) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সাড়ে ৫টার দিকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান সিপ্লাসকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি অফিস থেকে বের হয়ে যাওয়ার কারণে বিস্তারিত জানাতে পারছিনা। প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে গৃহবধু ফারজানার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে কনে পক্ষের দাবি, ফারজানা খানমের মৃত্যু রহস্যজনক। এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা হতে পারে।








