সিপ্লাস প্রতিবেদক: বায়েজিদ বোস্তামী থানাধীন মধ্যম শহীদনগর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাইকৃত ১টি SUZUKI GIXER SF মোটর সাইকেলসহ মোঃ আলী আকবর (৫০) কে আটক করে পুলিশ।
সোমবার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে তাকে আটক করা হয়।
আটকের পর তাকে আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটককৃত মোঃ আলী আকবর (৫০) নগরীর বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর এলাকার শফি কমিশনারের বাড়ির মৃত আব্দুর রহমানের পুত্র।
বায়েজিদ বোস্তামী থানারওসি মো: কামরুজ্জামান বলেন, গোপন সূত্রে সংবাদ ভিত্তিতে এসআই(নিঃ) মোঃ আজাহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানাধীন মধ্যম শহীদনগর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই ১টি SUZUKI GIXER SF মোটর সাইকেল সহ মোঃ আলী আকবর (৫০) কে আটক করেন। জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে সে উক্ত মোটর সাইকেলটি চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে। আটককৃতের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।








