নিউজটি শেয়ার করুন

বায়েজিদে চোরাই সেগুন গাছসহ আটক ২

বায়েজিদে চোরাই সেগুন গাছসহ আটক ২
ছবি সংগৃহিত

সিপ্লাস প্রতিবেদক: বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর ছিন্নমূল গেইট এলাকা থেকে ট্রাকভর্তি চোরাই সেগুন গাছসহ চালক মো. হেলাল উদ্দিন (৩১) ও হেলপার টুকু বড়ুয়া (৪২)কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে গাছসহ ট্রাকটি আটক করে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছিন্নমূল গেইট এলাকা থেকে ট্রাক ভর্তি চোরাই সেগুন গাছসহ দুইজনকে আটক করা হয়। তারা ট্রাক চালক ও হেলপার বলে স্বীকার করেছে। ট্রাক নম্বর-সিলেট ড-১১-০৩৬৮। আটককৃতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here