নিউজটি শেয়ার করুন

বায়েজিদে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বায়েজিদে টাকার প্রলোভন দেখিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুজিবর রহমান(৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার(৯ আগস্ট) দুপুরে বায়েজিদ বোস্তামির বার্মা কলোনীর শাহাদত মঞ্জিল নামে একটি ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মুজিবর রহমান ওই এলাকার মৃত নুরু রহমানের ছেলে।

পুলিশ জানায়, শিশুটি বার্মা কলোনীতে থাকে। অভিযুক্ত মুজিবর রহমান টাকার লোভ দেখিয়ে তাকে নিজ বাসায় ডেকে নিয়ে যায়। বিষয়টি এক প্রতিবেশির চোখে পড়লে অপ্রীতিকর অবস্থায় তিনি শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেন।

বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করা হয়। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে মুজিবর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে এর আগেও যৌন নির্যাতনের অভিযোগ ছিল বলেও জানান ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here