Site icon CPLUSBD.COM

বায়েজিদে দিন-রাত চলছে জমজমাট মাদক ও জুয়ার আসর (ভিডিও)

সিপ্লাস প্রতিবেদক:  নগরীর বায়েজিদে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দিনরাত চলছে জমজমাট মাদক ও জুয়ার আসর।

বায়েজিদ থানাধীন রউফাবাদ কেডিএস গার্মেন্টসের পিছনে খালপাড় এলাকায় প্রতিদিন চলে এই জুয়ার আসর।

জুয়ারবোর্ডের মালিক রুবেল এর আগে নগর গোয়েন্দা পুলিশের হাতে হ্যান্ডকাপ, ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ধরা পড়েছিলেন।

জামিন নিয়ে বের হয়ে পুলিশকে ফাঁকি দিয়ে আবারো প্রতিদিন জুয়ার আসর বসাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্ত রুবেল  পুলিশের নাম ব্যবহার করে নিরীহদের ভয়ভীতি ও চাঁদাবাজী করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আফিয়া বেগম।

ভুক্তভোগী রুবি বেগম জানান, চাকরি থেকে আসার সময় তার ভাইকে পুলিশ পরিচয় দিয়ে রুবেল ও তার সাঙ্গপাঙ্গরা ধরে নিয়ে যায়। পরে ১৫ হাজার টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়।

কেউ কেউ জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে থানা পুলিশ ভুল বুঝিয়ে বিভিন্ন মামলায় নাম দিয়ে হয়রানীর অভিযোগও করেছেন ভুক্তভোগী মোহাম্মদ জয়।

আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান।

প্রশাসন মাদক ও জুয়ার আসরের মূলহোতাসহ পূর্ণ গ্যাংকে গ্রেফতার করে এলাকায় শান্তি ফিরাবে প্রত্যাশা এলাকাবাসীর ।

বিস্তারিত ভিডিওতে..