Site icon CPLUSBD.COM

বায়েজিদে ধর্ষণ মামলার সাক্ষীকে ধর্ষণ: প্রধান আসামীসহ গ্রেফতার ২

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বায়েজিদে ধর্ষণ মামলার সাক্ষীকে ধর্ষণের ঘটনার প্রধান আসামী আলমগীরসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার(৮ জানুয়ারি) দুপুর একটায় বায়েজিদের ডেবারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

২০১৯ সালের ২২ নভেম্বর বায়েজিদে ধর্ষণ মামলার সাক্ষী দিতে গিয়ে ধর্ষণের শিকার হন এক নারী।

গ্রেফতারকৃতরা হল ডেবারপাড় এলাকার শেখ নুর মোহাম্মদের ছেলে মাহবুবুল আলম (৩১) ও একই এলাকার আব্দুল লতিফের ছেলে আলমগীর (৩০)।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে চট্টগ্রামে ধর্ষণ মামলার সাক্ষী দিতে এসে ধর্ষণের শিকার হন এক নারী। এ ঘটনায় ওই নারী ৬ জনকে আসামি করে অজ্ঞাতনামা ৪ জনসহ মোট ১০ জনের বিরুদ্ধে আকবরশাহ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে শুক্রবার (৮ জানুয়ারি) দুপুর একটায় গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদের ডেবারপাড় এলাকা অভিযান চালিয়ে প্রধান আসামি মাহবুব আলম এবং তার সহযোগী আলমগীরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।