সিপ্লাস প্রতিবেদক: বায়েজিদ থানাধীন শীতলঝর্ণা আবাসিক এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে জহির উদ্দিনের (৬৫) নামের এক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং গয়ালমারা এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নিহতের কানের ওপরে এবং মাথায় জখমের চিহ্ন ও দেখা যায়।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ‘শীতলঝর্ণা আবাসিক এলাকায় জাফর টাওয়ারের পাশে আরেকটি ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে লিফট স্থাপনের জন্য খোঁড়া গর্তে পানি জমে আছে। সকাল ১১টার দিকে স্থানীয়রা সেই পানিতে জহিরের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। কেউ তাকে খুন করতে পারে। আবার নির্মাণাধীন ভবনের ওপর থেকে গর্তে পড়েও মারা যেতে পারেন। আমরা তদন্ত করে দেখছি।’
মৃত্যুর রহস্য উম্মোচণে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নগর পুলিশ উত্তরের অতিরিক্ত উপ-কমিশনার আবু বক্কর সিদ্দিক








