সিপ্লাস প্রতিবেদক: নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় পাহাড় কাটার দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
বুধবার (৩১ মার্চ) দুপুরে শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নুরুল্লাহ নুরী।
দণ্ডিত দুইজন হলেন- মো. মাঈনুদ্দীন ও নাজির আহমদ।
পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, জামতলা ডেবারপাড় এলাকায় দুই ব্যক্তির বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ পাওয়া যায়। সরেজমিন পরিদর্শনে অভিযোগের সত্যতা মিলেছে। দুপুরে শুনানিতে পাহাড় কাটার কথা স্বীকার করেন অভিযুক্ত মাঈনুদ্দীন ও নাজির। পরে তাদের দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।








