Site icon CPLUSBD.COM

বায়েজিদে পুলিশের সাথে বন্দুক যুদ্ধের পর বার্মা সাইফুলকে গ্রেফতার

বায়েজিদে পুলিশের সাথে বন্দুক যুদ্ধের পর বার্মা সাইফুলকে গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বায়েজিদ বোস্তামী এশিয়ান হাইওয়ে লিংক রোড এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধের পর গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার হয়েছে চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো.সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুল।

বুধবার (১৭ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে এশিয়ান ওম্যান ইউনিভার্সিটির গেইটের সামনে তাকে গ্রেফতার করা হয়।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, বুধবার দিবাগত রাতে এশিয়ান ওম্যান ইউনিভার্সিটির গেইট এলাকায় অস্থায়ী চেকপোস্টে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বার্মা সাইফুল। পুলিশ পাল্টা গুলি চালালে সে গুলিবিদ্ধ হয়। এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে।

পরে বার্মা সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।

বায়েজিদ থানার পাশে বার্মা কলোনির ত্রাস হিসেবে পরিচিত ছিল একসময়কার পলিটেকনিক ইনস্টিটিউশনের ছাত্র বার্মা সাইফুল।