নিউজটি শেয়ার করুন

বায়েজিদে ৩৭ মণ ওজনের ‘বাদশা আলী’র দাম হাঁকিয়েছেন ১৮ লাখ(ভিডিও)

বায়েজিদে ৩৭ মণ ওজনের ‘বাদশা আলী’র দাম হাঁকিয়েছেন ১৮ লাখ(ভিডিও)

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বায়েজিদ এলাকায় বাদশা আলী হ্যামিলনের বাশিওয়ালার মতো। ৫ বছর বয়সী ১৪শ কেজির চেয়ে বেশী ওজনের এই বিশাল দেহী গরুটি বের হলেই দেখতে সব বয়সী মানুষের ভীড় জমে যায়।

বুধবার(৭ জুলাই) বিকালে বায়েজিদ এলাকায় গেলে এই দৃশ্য দেখা যায়।

বায়েজিদের সমবায় আবাসিক এলাকার মসজিদের পার্শ্বে গড়া উঠা হেলাল ডেইরি ফার্ম কোরবানকে সামনে রেখে এই বিশাল গরুটি বিক্রির জন্য দাম হাঁকিয়েছে ১৮ লাখ টাকা।

আলোচনা সাপেক্ষে এই বিশাল গরুটির দাম কম রাখবেন বলে জানান হেলাল ডেইরি ফার্মের সত্বাধিকারী মো.হেলাল উদ্দিন।

মালিকের ছেলে মো. রবিন হোসেন জানিয়েছেন নিজের স্বজনের মতো করে এটার যত্ন নিয়েছেন তারা।

গরুটি বেশ যত্নে বড় করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

এই বিশাল সুন্দর গরুটি যে কিনবে সে জিতবে বলে মনে করছেন এই গরুর মালিক।

বিস্তারিত ভিডিওতে দেখুন..