নিউজটি শেয়ার করুন

বায়েজিদে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

সিপ্লাস প্রতিবেদক: বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় এলাকা থেকে পাঁচ হাজার ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের  গোদারপাড়া  এলাকার  আবদু শুক্কুরের ছেলে শহিদুল মোস্তফা (২৭) ও একই এলাকার মৃত নুর হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৭)।

ডিবি-দক্ষিণের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ মো. আব্দুর রউফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদের অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের দায়ে একটি কার জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় মামলা দায়ের করা হয়েছে।