Site icon CPLUSBD.COM

বায়েজিদে ৯৯৯-এ কল দেওয়ায় অভিযোগকারীর দাঁত ফেলে দিল জুয়ারিরা

সিপ্লাস প্রতিবেদক: বায়েজিদে ৯৯৯ এ জুয়ার আসরের চলকালিন সময় তথ্য দেওয়ায় অভিযোগকারী আসমানকে মেরে দাঁত ফেলে দেওয়াসহ মারাত্মক আহত করেছে জুয়ার বোর্ডের নিয়ন্ত্রণককারী হারুনের নেতৃত্বে ২০-২৫ জনের একদল জুয়ারি।

সোমবার (৩০ ডিসেম্বর) বায়েজিদ থানাধীন রউফাবাদ এলাকায় দিবাগত রাত প্রায় দেড়টার সময় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আসমান সিপ্লাসকে জানান, জুয়ার বোর্ডের অতিষ্ঠ হয়ে তিনি ৯৯৯-এ কল করেন। পুলিশ এসে চলে যাওয়ার পর হারুন প্রকাশ বিড়াল হারুনের নেতৃত্বে জিসাম, হাসান, আরাফাত, আকাশ, রাহাতসহ প্রায় ২০-২৫ জন আমার দাঁত ফেলে দেওয়াসহ এলোপাতারি মেরে মারাত্মক আহত করে। থানায় গেলে চিকিৎসা শেষে থানায় যোগাযোগ করতে বলে। আমি মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী সাইফুল জানান, মারধর করতে তিনি দেখেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে সিএমপি উত্তরের উপ-কমিশনার বিজয় বসাক বলেন, ৯৯৯-এ কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দুর্বৃত্তদের হামলার কথা জানতে পেরেছি। অভিযোগ পেলে দুস্কৃতিকারীদের বিরুদ্ধে যথাযথা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।