নিউজটি শেয়ার করুন

বায়েজিদে বাস চাপায় শ্রমিকের মৃত্যু

নগরীর বায়েজিদ থানার কুলগাঁও স্কুলের সামনে বাস চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকের নাম মিন্টু দাস (৩২)।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
মিন্টু দাস নগরের অক্সিজেন বালুছড়া এলাকার হাসি রাম দাসের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, বাড়ি ফেরার পথে শান্তি পরিবহনের একটি বাসের চাপায় গুরুতর আহত হন মিন্টু দাস। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।