সিপ্লাস প্রতিবেদক: নগরীর বায়েজিদ লিংক রোড থেকে ৩ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ রাকিবুল হোসেন (৬৫) নামের এক ব্যক্তিকে করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাকিবুল ঢাকার নবাবগঞ্জ থানার গালিমপুর ইউনিয়নের বড়গ্রাম ৩ নম্বর ওয়ার্ডের মৃত মোন্নাফ সারেং এর ছেলে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বায়েজিদ লিংক রোড থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বুধবার(২৯ সেপ্টেম্বর)নিশ্চিত করেছেন সহকারী পুলিশ কমিশনার (ডিবি দক্ষিণ) মো. দেলোয়ার হোসেন।
তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় বায়েজিদ লিংক রোডে অভিযান চালিয়ে ৩ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ রাকিবুল হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বায়েজিদ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

