সিপ্লাস প্রতিবেদক: বায়েজিদ থানা সলিমপুর এলাকা থেকে দেশীয় তৈরী এলজিসহ মো. আব্দুস সোবহান ওরফে সাগর (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৭। তিনি বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বলের আব্দুল খালেকের ছেলে।
বুধবার (২ জুন) রাত সাড়ে নয়টার দিকে তাকে আটক করা হয়।
র্যাব- ৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে নয়টার দিকে বায়েজিদ থানার সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সোবহান ওরফে সাগরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১ টি এলজি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বায়েজিদ থানায় ১টি অস্ত্র মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।








