Site icon CPLUSBD.COM

বায়েজিদ থানা ছাত্রলীগের স্যানিটাইজার, মাস্ক ও গ্লাবস বিতরণ ; করা হচ্ছে জীবাণুনাশক স্প্রে ও মাইকিং

নগরীর বায়েজিদ থানা এলাকায় সাধারণ মানুষের সচেতনতায় আজ বিকালে বায়েজিদ থানা ছাত্রলীগের উদ্যোগে ৭০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার, ২০০টি মাস্ক, ২০০টি হ্যান্ড গ্লাবস ও ২০০টি ডেটল সাবান,জীবাণুনাশক স্প্রে , জনসচেতনতামূলক মাইকিং করার পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়।

বিকাল ৪টা থেকে ৭টা পর্যন্ত বায়েজিদ এলাকার আমিন কলোনি, বেলতলা,আমিন মাঠ, মোহাম্মদ নগর, বায়েজিদ থানার আশপাশ আরো বিভিন্ন এলাকায় বেপক ভাবে সচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ ও জীবাণুনাশক স্প্রে করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ওমর গনি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ, বায়েজিদ থানা ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম সুমন, আব্দুল মান্নান, নুরুল হক বাহার,মিজানুর রহমান অপু ,মাসুম বিল্লাহ, শ্রবণ বড়ুয়া, মাসুম হোসেন, শওকত ওসমান, আহম্মেদ রাব্বী ,আকবর হোসেন ,আপু চৌধুরী প্রনয়,জোটন দাশ ,ইকবাল, মাকসুদুর রহমান নিপু, আরমান ,জহির, ফয়েজ , সারোয়ার আফরান, ইমন, জাহেদ, হাছান ,রানা ,পলাশ, সুমন,হৃদয় প্রমূখ।