নিউজটি শেয়ার করুন

বায়েজীদের বাসিন্দা জাহাঙ্গীর নিখোঁজ

সিপ্লাস প্রতিবেদক: বায়েজীদ থানাধীন খোন্দকারাবাদের বাসিন্দা মো: জাহাঙ্গীর আলম (৩২) নিখোঁজ হয়েছেন।

গত (১৬ সেপ্টেম্বর)বুধবার দুপুর ৩ টার দিকে খোন্দকারবাদের নিজ বাসা থেকে বের হয়ে এখনো বাসায় ফিরেনি। ইতিমধ্যে স্বজনরা চারিদিক দ্বিগ্বিদিক হয়ে ঘোরাঘুরির পরও তাঁর সন্ধান পায়নি।

নিখোঁজের ভাই জামাল আহম্মেদ জানান, সেদিন আমার ভাই প্রতিদিনের মতই বাসা থেকে তার কাজের উদ্দেশে বের হয়। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও সে ফিরে না আসাতে আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। কিন্তু কোথাও তার দেখা মেলেনি।এতে করে আমাদের পরিবার মানসিকভাবে খুবই ভেঙে পড়েছে।

এ ঘটনায় বায়েজীদ থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। জিডি নং- ৩৮৬।

যদি কোন সহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজ জাহাঙ্গীর আলমের বড় ভাই জামাল আহম্মেদ।

যোগাযোগের নাম্বার:
০১৭১১-০১১৯৭২