Site icon CPLUSBD.COM

বিআরটিএ অফিস থেকে ২১ দালাল আটক

বিআরটিএ অফিস থেকে ২১ দালাল আটক

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের বায়েজিদ থানার বালুচরা এলাকার বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে ২১ জন দালালকে আটক করেছে র‌্যাব ৭। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

রবিবার (১৩ জুন) দুপুরে এ অভিযান চালানো হয়।