নিউজটি শেয়ার করুন

বিআরটিসি আটমার্চির মোড়ে ট্রাক চাপায় ভ্যান চালক নিহত

সিপ্লাস প্রতিবেদক: নগরীর কোতোয়ালী বিআরটিসি সংলগ্ন আটমার্চির মোড় এলাকায় ট্রাক চাপায় এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছে।

নিহতের নাম আবদুল হাই প্রকাশ সাধু (৫৪)। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন কান্দাইল তিদিরপুর এলাকার আবদুল ছমেদের ছেলে। তিনি কোতোয়ালী থানাধীন বিআরটিসি মোড় এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আটক ট্রাক চালকের নাম মো. জামাল (৪৫)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন হাটখোলা এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, বিআরটিসি সংলগ্ন আটমার্চির মোড় এলাকায়  ট্রাকের চাপায় আবদুল হাই প্রকাশ সাধু নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন। অভিযুক্ত ট্রাক চালককে আটক করা হয়েছে। নিহত ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।